কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩ এ ০৪:৩২ AM
কন্টেন্ট: কর্মবন্টন অনুবিভাগ: (নেই) শাখা: (নেই) শাখা: (নেই)
ঢাকা মশক নিবারণী দপ্তরের কর্মবন্টন তালিকাঃ
| ক্রমিক নং | পদের নাম | দায়িত্ব/কার্যাবলী
|
| ১. | প্রশাসনিক কর্মকর্তা | (ক) কর্মকর্তা/কর্মচারী/নিয়োগ/বদলি/পদোন্নতি এবং পিআরএল/পেনশন ও আনুতোষিক সংক্রান্ত কার্যাবলী; (খ) কর্মকর্তা/কর্মচারীদের বিভাগীয় ব্যবস্থা সম্পর্কিত যাবতীয় কার্যক্রম গ্রহণ; (গ) দপ্তরের দরপত্র/কোটেশন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম; (ঘ) দপ্তরের কর্মকর্তা/কর্মচারীদের ব্যক্তিগত সার্ভিস বহিঃ এবং দপ্তরের সকল প্রকার নথি, তথ্যাদি সংরক্ষণ ও হেফাজত করণ; (ঙ) মন্ত্রণালয়/বিভাগের সকল বিষয়; (চ) ঢাকা মশক নিবারণী দপ্তরের ওয়েবসাইট হালনাগাদকরণে তদারকি করা; (ছ) দপ্তরের অধীনস্থ কর্মচারীদের কাজের তদারকি এবং সকল বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা; (জ) ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত/নির্দেশিত যে কোন দায়িত্ব পালন; |
| ২. | উচ্চমান সহকারী | (ক) কর্মচারীদের সকল প্রকার ছুটির ফাইল/নথি করা; (খ) দপ্তরের বাজেট সংক্রান্ত বিষয়ে হিসাবরক্ষক-কে সহযোগিতা করা; (গ) মন্ত্রণালয় হতে দপ্তরের বাৎসরিক অর্থ ছাড় করা; (ঘ) দপ্তরের সকল কর্মকর্তা/কর্মচারীর নৈমিত্তিক ছুটি সংরক্ষণ; (ঙ) ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত/নির্দেশিত যে কোন দায়িত্ব পালন; |
| ৩. | হিসাবরক্ষক | (ক) উচ্চমান সহকারীর পরামর্শ অনুযায়ী দপ্তরের বাৎসরিক বাজেট তৈরী করে অনুমোদনের জন্য উপস্থাপন করা; (খ) কর্মকর্তা/কর্মচারীদের মাসিক বেতন-ভাতা তৈরী ও প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয় হতে মঞ্জুরী গ্রহণ করা; (গ) কর্মকর্তা/কর্মচারীদের পি.আর.এল, পেনশন ও আনুতোষিক সংক্রান্ত নথি উপস্থাপন করা; (ঘ) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক আনুষাংগিক কার্যাবলী গ্রহণ করা; (ঙ) প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয়ে বেতন-ভাতা সহ অন্যান্য বিল পাশ করা ও চেক সংগ্রহ করা; (চ) ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত/নির্দেশিত যে কোন দায়িত্ব পালন; |
| ৪. | ক্যাশিয়ার | (ক) দপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীদের প্রাপ্যতা অনুযায়ী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে যথাসময়ে বেতন-ভাতাদি প্রদান করা; (খ) বিভিন্ন প্রকার অগ্রীমের বিল, বিবিধ বিল প্রাপক-কে বিধি মোতাবেক পরিশোধ করা/ব্যাংক এ্যাডভাইজ প্রদান করা; (গ) ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত/নির্দেশিত যে কোন দায়িত্ব পালন; |
-২-
| ৫. | অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক | (ক) দপ্তরের সকল কর্মকর্তা/কর্মচারীদের সকল প্রকার ছুটি (অর্জিত/শ্রান্তি ও বিনোদন) মঞ্জুরের বিষয়ে সহায়তা করা; (খ) দপ্তরের সকল প্রকার চিঠি-পত্র গ্রহণ ও বিতরণের ব্যবস্থা গ্রহণ; (গ) দপ্তরের কম্পিউটার সংক্রান্ত কাজ করা; (ঘ) প্রশাসনিক কর্মকর্তা ও উচ্চমান সহকারী-কে সার্বিক বিষয়ে সহযোগিতা করা এবং তাদের পরামর্শ অনুযায়ী কাজ করা; (ঙ) ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত/নির্দেশিত যে কোন দায়িত্ব পালন; |
| |
| ৬. | কম্পিউটার মুদ্রাক্ষরিক | (ক) দপ্তরের যাবতীয় টাইপিং/কম্পিউটারের কাজ করা; (খ) ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত/নির্দেশিত যে কোন দায়িত্ব পালন; |
| |
| ৭. | গাড়িচালক | (ক) কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী গাড়ি চালানো, গাড়ির লগ বই ও গাড়ি সংরক্ষণ করা; (খ) ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত/নির্দেশিত যে কোন দায়িত্ব পালন; |
| |
| ৮. | সুপারভাইজার | (ক) সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী মাঠ পর্যায়ে কর্মরত সংশ্লিষ্ট অঞ্চল/ওয়ার্ডে মশক নিধন কাজের তদারকি করা; (খ) অধীনস্থ (ক্রু) কর্মচারীদের উপস্থিতি/অননুমোদিত অনুপস্থিতির বিষয়ে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা/সহকারী স্বাস্থ্য কর্মকর্তার মাধ্যমে লিখিতভাবে দপ্তরকে অবহিত করা; (গ) নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট অঞ্চলে কর্মরত সকল কর্মচারী হাজিরা সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরে দপ্তরে জমা দেয়া; (ঘ) সংশ্লিষ্ট অঞ্চলের জন্য চাহিদা অনুযায়ী কীটনাশকসহ অন্যান্য মালামাল সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরে দপ্তর থেকে সংগ্রহ করা; (ঙ) ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত/নির্দেশিত যে কোন দায়িত্ব পালন; |
| |
| ৯. | স্টোর কিপার | (ক) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী দপ্তরের সকল মালামাল সংগ্রহ ও সংরক্ষণ করা; (খ) দপ্তরের গুদামে রক্ষিত (গ) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনক্রমে চাহিদা অনুযায়ী গুদামে সংরক্ষিত মালামাল সরবরাহ করা; (ঘ) ঢাকা মশক নিবারণী দপ্তরের ওয়েবসাইট হালনাগাদকরণে সহযোগিতা করা; (ঙ) কীটনাশক পরীক্ষার সময় প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা; (চ) কর্মচারীদের ব্যক্তিগত লোন ও ব্যাংক সংক্রান্ত বিষয়ে নথি উপস্থাপন করা; (ঙ) ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত/নির্দেশিত যে কোন দায়িত্ব পালন; |
| |
| ১০. | ইনসেক্ট কালেক্টর | (ক) মশার প্রজনন স্থান পরিদর্শন করা এবং সুপাভাইজারকে রির্পোট প্রদান করা। (খ) ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত/নির্দেশিত যে কোন দায়িত্ব পালন; |
| |
| ১১. | মিস্ত্রী | (ক) দপ্তরের যাবতীয় প্রকার কীটনাশকের যন্ত্রপাতি মেরামত করা; (খ) ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত/নির্দেশিত যে কোন দায়িত্ব পালন; |
| |
| ১২. | ক্রু | (ক) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক রুটিন অনুযায়ী সকালে ও বিকালে মশক নিধন কাজ করা; (খ) ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত/নির্দেশিত যে কোন দায়িত্ব পালন; |
| |
| ১৩. | অফিস সহায়ক | (ক) কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক দাপ্তরিক কাজে সহযোগিতা করা। (খ) ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত/নির্দেশিত যে কোন দায়িত্ব পালন; |
| |
| ১৪. | নিরাপত্তা প্রহরী (নৈশপ্রহরী) | (ক) দপ্তরে সংরক্ষিত সকল মালামাল রাতের বেলা নিজ দায়িত্বে নিরাপত্তা দেয়া। (খ) ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত/নির্দেশিত যে কোন দায়িত্ব পালন। | ||
| ১৫. | নিরাপত্তা প্রহরী (দারোয়ান) | (ক) দপ্তরের গেট সংরক্ষণ করা এবং অফিস সময়ে দপ্তরের সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করা। (খ) ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত/নির্দেশিত যে কোন দায়িত্ব পালন; | ||
| ১৬. | পরিচ্ছন্নতা কর্মী | (ক) দপ্তরের সকল কক্ষ, টয়লেট এবং দপ্তরের আঙিনা পরিস্কার-পরিচ্ছন্ন রাখা। (খ) ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত/নির্দেশিত যে কোন দায়িত্ব পালন; | ||